সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মাঙ্কিপক্সে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজব, শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

আকাশবার্তা ডেস্ক :

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে। তারপরই মাঙ্কিপক্স ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতদ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা জুন থেকে ২৯শে জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকিবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, এপি।’

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল আহমেদ শনিবার (২৮ মে) দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকে দেওয়া হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে আসে।

তিনি আরও বলেন, যে ফরমেটে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটি দেখে আমি নিশ্চিত এটি ভুয়া বিজ্ঞপ্তি। মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার এবং করোনা পরিস্থিতির উন্নতি বিবেচনায় দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

পরে ফের নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930