সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যেসব কারণে তুরস্কের নাম বদলালেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্ক এখন থেকে টার্কি (Turkey) নয়, ‘তুর্কিয়ে’ (Türkiye) নামে পরিচিতি পাবে। দেশটির সরকারের পক্ষ থেকে জাতিসংঘে অনুরোধ জানানোর পর জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনে সম্মত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে রিসেপ তাইয়েপ এরদোগান এক ভাষণে বলেছিলেন, তুরস্কের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধ বেশি প্রতিনিধিত্ব হয় ‘তুর্কিয়ে’ শব্দ দিয়ে।

প্রেসিডেন্ট এরদোগানের এ ঘোষণার পর পরই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি বিভিন্ন সময় নাম পরিবর্তনের যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তুরস্ককে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি নাম পরিবর্তন বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে একটি হলো— পশ্চিমা বিশ্বে ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাংকস গিভিং উৎসবের সময় ঐতিহ্যগতভাবে টার্কি মুরগির মাংস খাওয়া হয়। সেই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি।

টিআরটি আরও জানায়, ইংরেজি ভাষার ক্যামব্রিজ ডিকশনারিতে টার্কি বলতে ‘ব্যর্থ’ ‘নির্বোধ বা বেকুব ব্যক্তি’ কে নির্দেশ করা হয়। নতুন নাম পরিচিত করার ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যে এখন ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লোগান হিসেবে ব্যবহার করা হবে, ‘হ্যালো তুর্কিয়ে’।

জাতিসংঘ জানিয়েছে, চলতি সপ্তাহে তুরস্কের কাছ থেকে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নাম পরিবর্তন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১