সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
গন্ধগোকুল প্রাণী।

লোকালয়ে নিশাচর গন্ধগোকুল

এক্সক্লুসিভ ডেস্ক :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লোকালয়ে ধরা পড়লো বিলুপ্তপ্রায় প্রজাতির একটি গন্ধগোকুল। শনিবার (৪ জুন) সন্ধ্যায় পৌরসভার চর হোসেনপুরের শিমুলতলী এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, দুপুরে গন্ধগোকুলটি খাওয়ার জন্য একটি মুরগি ধরার চেষ্টা করে। এসময় ওই এলাকার প্রিন্স, সাগর, বাপ্পি, সিয়ামসহ কয়েকজন কিশোর গন্ধগোকুলটি ধরে বন বিভাগকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রাণীটি উদ্ধার করি।

তিনি আরও জানান, নিশাচর গন্ধগোকুল ফল খেকো প্রাণী হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, মুরগির বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল, খেজুরের রস খায়। খাবার সংগ্রহ করতে এসেই কিশোরদের হাতে ধরা পরে প্রাণীটি। বর্তমানে প্রাণীটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31