সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক গণমাধ্যমে সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের খবর

আন্তর্জাতিক ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

রয়টার্স, এপি, বিবিসি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইল ও ভারতীয় প্রথম সারির গণমাধ্যমসহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তাসংস্থা ও সংবাদমাধ্যমে এসেছে এ খবর।

দুর্ঘটনার পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় মৃতের সংখ্যা নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে বিবিসি বাংলা।

তারা শিরোনাম করেছে – ‘কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দমকল কর্মীসহ অন্তত ৩৯ জন নিহত।’

এছাড়া বিসিবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সীতাকুণ্ড শহরের একটি কনটেইনার স্টোরেজে আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের ডাকার পর সেখানে বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ডিপোর কিছু কন্টেইনারে রাসায়নিক পদার্থ মজুত ছিল বলে জানানো হয়েছে। আর এর জেরেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে একটি বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস হোসেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কন্টেইনার ডিপোতে বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছেন। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে সীতাকুণ্ডে শনিবার রাতে এই আগুনের সূত্রপাত হয়। আর এর জেরে একাধিক বিস্ফোরণ ঘটে।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘বাংলাদেশের চট্টগ্রামে রাসায়নিকের গুদামে পর পর বিস্ফোরণ, মৃত অন্তত ৩২, দগ্ধ শতাধিক।’

তারা লিখেছে, বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন দেড়শোর বেশি। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হিন্দুস্তান টাইমের বাংলা সংস্করণ শিরোনাম করেছে – ‘বাংলাদেশ: বাড়ছে মৃতের সংখ্যা, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫ দমকলকর্মী-সহ মৃত ৩২।’

প্রতিবেদনে তারা লিখেছে, যত সময় যাচ্ছে, তত ভয়াবহ আকার নিচ্ছে বাংলাদেশের সীতাকুন্ডে আগুন লাগার ঘটনা। সকালে জানা গিয়েছিল ৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা প্রথমে ১৬ এবং তারপরে ৩০ ছাড়িয়ে গিয়েছে।

সংবাদমাধ্যমটি আরো লিখেছে, বাংলাদেশের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় ৪০ কিমি। জানা গিয়েছে, এই কনটেইনার ডিপোতে কম করে ৬০০ জন ব্যক্তি কাজ করেন। ফলে হতাহতের সংখ্যা আরও বড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস, গালফ নিউজ, ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-সহ আরও অনেক গণমাধ্যম।

এছাড়া ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুক ও টুইটারেও ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১