শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়। 

দেশটির ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরে গুলি চালিয়ে প্রার্থনাকারীদের হত্যা ও আহত করেছে।

শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে কতজন নিহত বা আহত হয়েছেন তা বলেননি তিনি। তবে পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন।

ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ঘটনাটিকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেন, এটি খুবই দুঃখজনক। অচেনা বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮