সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জনশুমারি উপলক্ষে ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

জনশুমারি ও গৃহ গণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দিতে পারে সেজন্য সংসদ সদস্যদের সহযোগিতা চেয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সোমবার (৬ জুন) সংসদে ৩০০ বিধির এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী বলেন, সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্যপ্রদানে উদ্বুদ্ধ করতে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা ও সব সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করেছি। এই মহান সংসদে আমি পুনরায় আমার এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি।

দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাতদিন একযোগে জনশুমারি ও গৃহ গণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খামসম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এছাড়াও বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

মন্ত্রী তার বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930