সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সংসদে নিন্দা প্রস্তাব না হলে ঢাকায় টানা আন্দোলন

আকাশবার্তা ডেস্ক :

মহানবী (সা) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে সমাবেশে নাগরিক আলেমরা বলেন, বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে এই সরকার মুসলমানদের সরকার। সংসদ অধিবেশন চলমান রয়েছে। চলমান সংসদে নিন্দা প্রকাশ করতে হবে। না হলে আগামীকাল (১১ জুন) থেকে দেশে টানা আন্দোলন চলবে।

সমাবেশে ইসলামী আন্দোলন,জামায়াতে ইসলামী,ছাত্রশিবিরসহ বিভিন্ন দলের নেতাদের শ্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভে সাধারণ জনতার উপস্থিতি ছিলো বেশি।

বায়তুল মোকাররমে সমাবেশে বিক্ষুব্ধ জনতা বলেন, বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিক থাকতে পারবে না। যদিও ভারতীয় নাগরিক থাকে তাহলে এই সরকার থাকতে পারবে না। আগামীকাল থেকে এ দেশে যেখানে ভারতীয় নাগরিক থাকবে তাদের স্ব সম্মানে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য করা হবে।

বিক্ষুব্ধ জনতার অভিযোগ বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর আঘাত করছে। যারা রাসূল (স) নিয়ে কটূক্তি করেছে তাদের ফাঁসি নিশ্চিত না হলে ঘরে ঘরে আন্দোলন শুরু হবে। লং মার্চ এরও ঘোষণা দেয়া হয়।

সমাবেশ পূর্বে ভিবিন্ন ধর্মীয় নেতারা বক্তব্যে বলেন,বাংলাদেশে ভারতীয় পণ্য রাষ্ট্ৰীয়ভাবে বয়কট করতে হবে। কারণ বিজেপি এখন বিশ্বেরন জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের পণ্য এ দেশে চলতে পারে না। রাসূলের অপমানকারীদের পণ্য এ দেশে থাকতে পারবে না। ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

ধর্মীয় নেতারা সমাবেশে বলেন, এ বিষয়টি দেশের সাথে সম্পর্ক বা কূটনৈতিক পক্ষ নয়। এটি মুসলমানদের অস্তিত্বের বিষয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930