সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সিসিইউতে খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দিবাগত রাত ৩টা ২০মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর ভোর পাঁচটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাত দুটার দিকে ডা. জাহিদের কাছে খবর পাই ম্যাডাম অসুস্থবোধ করছেন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। তিনি তার চিকিৎসকের সঙ্গে কথা বলে ব্যবস্থাগ্রহণ করেন। আমিও চলে আসি। আসার পরে আমাদের চেয়ারম্যান (তারেক রহমান) ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে কথা হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ইতোমধ্যে যে পরীক্ষা নিরিক্ষা করেছেন সে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দেখা গেছে তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। আল্লাহর হুকুমে এমনিতে তিনি স্টাবল আছেন। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে সমস্যাটা কোথায়।

মির্জা ফখরুল বলেন, এমনিতেই দেশনেত্রী গুরুতর অসুস্থ রোগী। তার বিভিন্ন রোগ আছে। সেই সঙ্গে যদি হার্টের সমস্যা হয় নিঃসন্দেহে জটিল আকার ধারণ করে। আমরা আশাবাদি আল্লাহর কাছে দোয়া করি আগের মতো তিনি কাটিয়ে উঠবেন। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

হার্ট এর্টাক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই বলতে পারবো না। পরীক্ষাগুলো হয়নি। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে। এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন। আমি যেটা জানতে পেরেছে সেটা বলেছি। তিনি সিসিইউতে আছেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া চাই।

এনজিওগ্রাম কখন হবে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, শনিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে চিকিৎসকরা বোর্ডে বসে সিদ্ধান্ত নেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930