সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এরদোগানের অটোমান পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন সত্যি হবে না : সিরিয়ান সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক : 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত ধরে ৩০ কিলোমিটার এলাকা নিয়ে যে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন সিরিয়ার একজন সংসদ সদস্য। তিনি বলেছেন, এটি এরদোগানের মস্তিস্ক থেকে আসা প্রস্তাব যার শেকড় মূলত তার উপনিবেশিক প্রকল্পের মধ্যে রয়েছে।

রাশিয়ান স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার এমপি আম্মার আল-আসাদ এসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়া সীমান্তের ৩০ কিলোমিটার ভেতর জুড়ে নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট তা জোরালোভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। এরদোগানের অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না।

সিরিয়ার এই এমপি আরো বলেন, “সিরিয়ার প্রতি এরদোগানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি ও উপনিবেশিক মানসিকতার সঙ্গে আমরা পরিচিত। তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অন্তর্ঘাতমূলক তৎপরতা ও প্রতারণার আশ্রয় নিতে দ্বিধা করেন না।”

আম্মার আল-আসাদ আরো বলেন প্রেসিডেন্ট এরদোগান সিরিয়া সীমান্তের ভেতরে ৩০ কিলোমিটার জুড়ে যে নিরাপদ অঞ্চল গঠনের কথা বলছেন আন্তর্জাতিক নিয়ম নীতি বা চুক্তিতে এই ধরণের কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31