সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
যুদ্ধজাহাজ ফুজিয়ান

চীনের নতুন যুদ্ধজাহাজ ‘ফুজিয়ান’

আন্তর্জাতিক ডেস্ক : 

চীনা সামরিক বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে দেশটি আরো একটি অত্যন্ত উন্নত বিমানবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করেছে। চীনা গণমাধ্যম জানিয়েছে, ফুজিয়ান নামের এই জাহাজ সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ প্রযুক্তি এবং নকশায় নির্মিত হয়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নামে এই জাহাজের নামকরণ করা হয়েছে। এটি হচ্ছে ০০৩ শ্রেণীর নতুন প্রজন্মের বিমানবাহী যুদ্ধজাহাজ। আজ (শুক্রবার) সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ড থেকে জাহাজটির উদ্বোধন করা হয়।

চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানবাহী জাহাজটিতে পূর্ণাঙ্গ ফ্লাইট সাপ্লাই এবং লঞ্চ সিস্টেম রয়েছে। চীনা নৌবাহিনীতে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ চালু করার ১০ বছর পর নতুন এই জাহাজটি নৌবাহিনীতে যুক্ত করা হলো।

সাংহাই অ্যাডভান্সড শিপইয়ার্ডে এই জাহাজ তৈরি হয়েছে এবং বলা হচ্ছে- আকার এবং সক্ষমতার দিক দিয়ে এটিই প্রথম আমেরিকার বাইরের কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ।

এর আগে চীন লিয়াওনিং এবং শ্যানডং নামে দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ চালু করেছে। ২০১২ সালে লিয়াওনিং এবং ২০১৯ সালে শ্যানডং জাহাজ চালু হয়।

চীন সুস্পষ্ট করে বলেছে, একটি আধুনিক এবং শক্তিশালী সামরিক বাহিনী গড়ার স্বপ্ন থেকেই এই জাহাজ চালু করা হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০