মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আ. লীগ নয়, সমাবেশের অনুমতি এখতিয়ার রাখে প্রশাসন : কাদের

আকাশবার্তা ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার রাখে প্রশাসন।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের একথা বলেন।তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির কারণে, রাজধানীতে যানজটের মতো জনদুর্ভোগ, সব অর্জন ম্লান কোরে দেয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, এর যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।৫ জানুয়ারি সারা দেশে বিএনপির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচী থাকলেও, ওই দিন দলীয় চেয়ারপারসনের আদালতে হাজিরা থাকায় রাজধানীতে কোন কর্মসূচী ছিলনা দলটির। দুইদিন পর ৭ জানুয়ারি রাজধানীতে কর্মসূচীর ডাক দেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান না হলে নয়া পল্টন অথবা যেকোন স্থানে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করে বিএনপি।এছাড়া শুক্রবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচীকে ঘিরে যাতে রাজধানীবাসীর দুর্ভোগ না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের সচেতন হতে হবে।
গেল ৪ জানুয়ারি ছাত্রলীগের কর্মসূচীকে ঘিরে রাজধানীতে যে দুর্ভোগ হয়েছিল সে প্রেক্ষিতে একথা বলেন ওবায়দুল কাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১