বুধবার ৬ই মে, ২০২৬ ইং ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

প্রধানমন্ত্রীর কাছ থেকে পদ্মা সেতুর টোল আদায় করলেন কে?

আকাশবার্তা ডেস্ক :

স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন করা হয়েছে। বর্ণিল উৎসবে পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ও তার গাড়িবহর টোল দিয়ে সেতুর পার হওয়ার মধ্য দিয়ে টোল আদায় শুরু হয় দেশের দীর্ঘতম সেতুটির। বেলা ১১টা ৪৮ মিনিটে নিজ হাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদ্মা সেতুর টোল আদায় করেন তানিয়া আফরিন।

পদ্মা সেতুর টোল আদায়কারী কর্মকর্তা তানিয়া আফরিন গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে নিজের গাড়ির টোল দিয়েছেন। বাকি বহরের টাকাও তিনি পরিশোধ করেছেন।’ টোল প্লাজাতে নারী ইনচার্জ দেখে প্রধানমন্ত্রী খুব উচ্ছ্বসিত হয়েছে বলে জানান তানিয়া। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন আমার কেমন লাগছে। আমি আমার অনুভূতি ব্যক্ত করেছি। প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আমার স্বপ্নও পূরণ হলো।’

এর আগে সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে করে মাওয়ায় পৌঁছান। সেতুর সার্ভিস এরিয়ায় সাড়ে তিন হাজার অতিথির উপস্থিতিতে তিনি সুধী সমাবেশে অংশ নেন এবং স্মারক টিকেট ও স্মারক নোট উন্মোচন করেন। এরপর সকাল ১১টার পর তার গাড়ি সেতুর টোল প্লাজার দিকে এগিয়ে যায়। গাড়ি থেকে হাত বাড়িয়ে টোলের টাকা দেন প্রধানমন্ত্রী। বহরে থাকা বাকি গাড়িগুলোর টোলও তিনিই পরিশোধ করেছেন বলে জানান টোল প্লাজায় দায়িত্বরত কর্মী তানিয়া আফরিন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার নিজের গাড়ি এবং বহরের সব গাড়ি মিলিয়ে মোট ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন। টোল প্লাজায় একজন নারী ইনচার্জকে দায়িত্বে দেখে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন জানিয়ে তানিয়া বলেন, “তিনি আমার নাম জানতে চেয়েছেন, আমার কেমন লাগছে জানতে চেয়েছেন। আমি আমার অনুভূতি ব্যক্ত করেছি, বলছি খুব ভালো লেগেছে।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১