মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফ্লোরিডায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা

আকাশবার্তা ডেস্ক :
ফ্লোরিডার বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’র পক্ষ থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল যেন এক টুকরো বাংলাদেশ। সকল দলমতের উর্ধ্বে কিছুক্ষণের জন্য প্রিয় সাকিবকে কাছে পেয়ে আবেগাফ্লুত হয়ে পড়েন প্রবাসী বাঙালিরা।
শনিবার (৫ আগষ্ট) সকালে ফ্লোরিডা স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদস্য রমিজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় স্থানীয় সঙ্গীত শিল্পীরা গানে গানে মুগ্ধ করে তোলেন আগত অতিথিবৃন্দ ও শ্রোতাদের। ফ্লোরিডা স্টেট যুবলীগের নেতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষথেকে সাকিব আল হাসানকে এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ‘একতারা’ ফ্লোরিডার সভানেত্রী রুবাইয়া রানু ও অন্যান্য নেতৃবৃন্দ ফ্লোরিডা স্টেট যুবলীগ এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডাসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০