সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

উপবৃত্তিপ্রাপ্তদের কাছে বেতন আদায়, তদন্ত করে টাকা ফেরতের নির্দেশ

শিক্ষা ডেস্ক : 

নীলফামারীর জলঢাকায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও বেতন নিচ্ছেন জলঢাকা সরকারি কলেজ। চলমান এইচএসসি পরিক্ষার ফরম পূরনের সময় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন দিতে বাধ্য করছেন কলেজ কর্তৃপক্ষ।

তবে প্রাধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর নিয়ম অনুযায়ি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার টিউশন ফি/বেতন না নেওয়ার নিয়ম থাকলেও তা মানছেন না ২০১৮ খ্রিষ্টাব্দের সরকারিকৃত জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে ২৩ জুন দৈনিক আমার সংবাদে ‘উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিচ্ছে জলঢাকা সরকারি কলেজ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ২৭ জুন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সহকারী পরিচালক (প্রশাসন) তৌফিক এরফান স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

বিষয়টি অতিদ্রুত তদন্ত করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বেতন ফেরত প্রদান করে তার তথ্য প্রেরণ করতে বলা হয় ওই চিঠিতে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চ ল কুমার ভৌমিক বলেন,‘‘একটি চিঠি পেয়েছি। অতিদ্রুত তদন্ত করে রিপোর্ট পাঠানো হবে।’’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31