সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঢাকা ছেড়ে যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন সুধাকর

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বরখাস্ত হওয়া লন্ডনের ভারতীয় রাষ্ট্রদূত গায়ত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত করা হতে পারে তিনি।

দোরাইস্বামী চলে গেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুধাকর দালেলাকে নিয়োগ দেওয়া হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় পররাষ্ট্র বিভাগের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দোরাইস্বামী চলে গেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুধাকর দালেলাকে নিয়োগ দেওয়া হতে পারে। ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা সুধাকর যুক্তরাষ্ট্রে বর্তমান ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কর্মরত আছেন।

১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সুধাকর। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১