সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশে এবার ৯৯ লাখ ৫০ হাজার পশু কুরবানি

আকাশবার্তা ডেস্ক : 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কুরবানি করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজও দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কুরবানি হচ্ছে।

এদিকে অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল পশুর হাট’-এ মোট ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। গত ১০ জুলাই (ঈদের আগের দিন) পর্যন্ত এই প্লাটফর্মে আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়।

জানা গেছে, ঈদের আগের দিন পর্যন্ত ডিজিটাল হাটের ওয়েবসাইটে ২১ লাখ ৬ হাজার ৮৪২টি হিট পড়েছে। আঞ্চলিক হাটের ৫৮৭ কোটি ও খামারিদের ১৪৩ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। সবমিলে ডিজিটাল হাটে ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে।

অন্যদিকে ঈদুল আজহায়কে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই) রাত ১১টা থেকে আজ (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।

মোট দুই হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে বর্জ্য স্থানান্তর কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসি। পর্যন্ত ৯ হাজার ৪৫১ মেট্রিক টন বর্জ্য স্থানান্তর সম্পন্ন হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930