সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশটির দুটি সরকারি সূত্র রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন গোতাবায়া।

এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের দপ্তর জানিয়েছে, স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

মালদ্বীপ পার্লামেন্টের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক টুইটে লিখেছেন,  প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করেছেন। আশা করি শ্রীলঙ্কা এবার থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেশটির জনগণের জন্য আমার শুভকামনা।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখন সিঙ্গাপুরে আছেন। আজ (বৃহস্পতিবার) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোতাবায়া অবতরণ করেছেন। তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না। এটা এখনো স্পষ্ট নয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেই অবস্থান করবেন, নাকি অন্য কোথাও যাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930