মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক : 

দেশের পপ সংগীতের কিংবদন্তি তারকা ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বারডেম হাসপাতালে তার চিকিৎসা চলছে।

শুক্রবার (১৫ জুলাই) খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি ওই পোস্টে লিখেছেন, শুক্রবার ভোরে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। এরপর দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। এ সময় ফেসবুকের ওই পোস্টে গায়কের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

এ প্রসঙ্গে নির্মাতা মানিক বলেন, ‘সব সময় যোগাযোগ রাখছি। বর্তমানে তিনি এখন আগের চেয়ে একটু ভালো আছেন। তবে এর বেশি কিছু এখন বলতে পারছি না।

এদিকে ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবীব ওয়াহিদের কাছ থেকে বাবার অসুস্থতা নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে তিনি অসুস্থ বাবার চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১