সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমঝোতার আহ্বান সিইসির

আকাশবার্তা ডেস্ক :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়াও রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমঝোতার আহ্বান জানান সিইসি।

রোববার (১৭ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে এ আহ্বান জানান তিনি।

এদিকে প্রথম দিন সকাল সাড়ে সকাল ১০টায় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে বসবে কমিশন। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস এবং বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএ) সঙ্গে বৈঠক করবে ইসি।

সংলাপে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এ সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। এতে উন্মুক্ত আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। আগামী ২০ জুলাই বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর সবশেষ ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির এ কার্যক্রম শেষ হবে।

এর আগে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো বই আকারে প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করেছিল ইসি। এসব সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

যে ৩৯টি দল ইসিতে নিবন্ধিত, তার মধ্যে তিনটি দল বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটভুক্ত। বিএনপির পাশাপাশি এ দলগুলোরও সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। এ ছাড়া বামপন্থী কয়েকটি এবং ধর্মভিত্তিক কিছু দলও সংলাপ বর্জন করতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930