সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অপপ্রচার করলে বিএনপি-জামায়াতকে ছাড় নয়

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটুক্তি, চরিত্র হরণ ও অপপ্রচার করলে বিএনপি জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির সিনিয়র নেতারা। তারা বলেছেন, শুধু মাত্র এক তারেক রহমানের জিভ আমরা কেটে নেব না, যারা জাতির পিতা ও তার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বললে এবং অসম্মান করলে তাদের সকলের জিভ আমরা কেটে নিবো। একই সাথে কোন সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ  দেয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফীকে নিয়ে বিএনপি কর্তৃক কুশপুত্তলিকা দাহ ও কুটক্তি করার প্রতিবাদে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে  ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা  মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন মহি প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটুক্তি, চরিত্র হরণ, অপপ্রচার করলে বিএনপি জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিএনপির দুর্নীতিবাজ দল সেটা বার বার প্রমাণিত হয়েছে। বিএনপি মিথ্যাবাদী দল তারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জা হওয়া উচিত কারণ আপনি মিথ্যাবাদী দুর্নীতিবাজ দলের মহাসচিব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী দলকে সন্ত্রাসী বললে তাদের গা জ্বালা করে। এই বিএনপি শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলো এবং হামলা চালিয়েছিল কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট হচ্ছে। কিন্তু বিএনপি এটা নিয়েও মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, দেশকে পিছিয়ে দিয়েছিল। তাই তারা দেশের উন্নয়ন অগ্রগতি চায় না। বাংলাদেশের উন্নয়ন দেখলেই তাদের গা জ্বালা শুরু হয়ে যায়। কারণ বিএনপির প্রভু দেশ পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে তাই বাংলাদেশকে নিয়ে গুজব অপপ্রচার মিথ্যার করছে বিএনপি। যতদিন শেখ হাসিনা আছে ততদিন বাংলাদেশের মানুষের কোনো চিন্তার কারণ নেই। বিএনপির জামায়াতের মিথ্যাচারে দেশের মানুষ বিভ্রান্ত হবে না।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শুধু মাত্র এক তারেক রহমানের জিভ আমরা কেটে নেব না, যারা জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বলবে, কটুক্তি করবে, অসম্মান করবে তাদের সকলের জিভ আমরা কেটে নিবো। তাদের কোনও ছাড় দেওয়া হবে না এবং কোন সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আমরা দেবনা। তিনি আরও বলেন, বিএনপি জানেনা কিভাবে মুক্তিযোদ্ধাদের সন্মান করতে হয়। তাদের সে শিক্ষা নাই। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাড়াতে হয় তাদের সে শিক্ষা নেই। দেশের মানুষ জানে তাদের দলের লোকজনের মধ্যে মানবিক কোন গুন নেই। একটি দল পরিচালনা করতে যে গুনাগুন প্রয়োজন সেটাও তাদের নেতাদের নেই। বাহাউদ্দিন নাছিম বলেন, যাকে নিয়ে বিএনপি খারাপ মন্তব্য করেছে তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। তিনি একদিনে গড়ে উঠেননি, তিলে তিলে গড়ে উঠেছেন। তিনি হাওয়া ভবন থেকে হাওয়ার মধ্যে দিয়ে তৈরি হননি। নাছিম আরও বলেন, দেশের মানুষ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন দূর্যোগ মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর তখন তারা (বিএনপি) রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তারা শেখ হাসিনাকে উৎখাত ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা জাতির পিতার খুনিদের পক্ষ নিয়েছে।

তারেক জিয়া দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের গডফাদার উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আজ অনেকে বিদ্যুৎ নিয়ে কথা বলেন। কিন্তু বিএনপির আমলে বিদ্যুতের কী অবস্থা ছিল। এই তারেক জিয়া ২০০৬ সালে টেলিভিশনে বলেছিলেন, একই টাইমে বাসা বাড়িতে বিদ্যুৎ দেয়া হবে। সেই টাইমে সপিংমলে বিদ্যুৎ দেয়া হবে। এটা কোনো ভাবে সম্ভব নয়, কোনো সরকার তা দিতে পারেনি। কিন্তু আজ এই বিদ্যুৎ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি একই টাইমে বাসাবাড়ি ও সপিংমলে বিদ্যুৎ নিশ্চিত করেছেন। কিন্তু ওরা (বিএনপি) বিদ্যুতের টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে। তিনি বলেন, আজ বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে। শেখ হাসিনা আছে বলেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতেন, বাংলাদেশ বহু আগেই শ্রীলঙ্কা হয়ে যেতো।

শুধু মাত্র শেখ হাসিনাই শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে শুধু মাত্র শেখ হাসিনাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরন করেছেন। কিন্তু আর কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। সবাইকে দেশের জনগণ টেনে হিঁচড়ে নামিয়েছে। তারেক রহমান মুচলিকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। সেই তারেক বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রেও বিরুদ্ধে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930