সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নিষিদ্ধ থাকার পরও ঈদে ৩৯ শতাংশ প্রাণহানি মোটরসাইকেলে

আকাশবার্তা ডেস্ক :

নিষিদ্ধ থাকার পরও ঈদে মোটরসাইকেলে ৩৯ দশমিক ৫৪ শতাংশ প্রাণহানি সংঘটিত হয়েছে। ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৩ জন।

ঈদের আগে সাতদিন মোটরসাইকেল চলাচলে সরকার নিষেধাজ্ঞা জারি করলেও অনেকেই তা অমান্য করেছেন। ট্রাফিক আইন ও নির্ধারিত গতিসীমা না মেনে চালানোর ফলেই এবার মোটরসাইকেল দুর্ঘটনার হার বেশি।

এছাড়া, ঈদুল আজহার আগে ও পরের ১২ দিনে সারাদেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩১১ জন। যার মধ্যে ৪৩ নারী এবং ৫৮ শিশুও রয়েছেন। পাশাপাশি এই ক’দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক হাজার ১৯৭ জন।

গত ৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ করে এসব তথ্য অবহিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। একই সময় নয়টি নৌ দুর্ঘটনায় নিহত হন ১৩ জন এবং এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে, ১৪টি রেল দুর্ঘটনায় ১১ জন নিহত ও চারজন আহত হন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৩ জন, বাস যাত্রী ৩৩ জন, ট্রাক-পিকআপ-লরি আরোহী ১৬ জন, মাইক্রোবাস-প্রাইভেট কার যাত্রী ১৮ জন, ত্রিচক্রযানে (রিকশা, ভ্যান ইত্যাদি) ৫৭ জন, স্থানীয়ভাবে নির্মিত গাড়ির যাত্রী (নসিমন-আলমসাধু-টমটম-মাহিন্দ্রা-পাওয়ার টিলার) ১০ জন এবং বাইসাইকেল-পেডেল রিকশা আরোহী আটজন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলা হয়েছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১০৯টি জাতীয় মহাসড়কে, ৭৭টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ২৭টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে ৭৬টি মুখোমুখি সংঘর্ষ, ৯৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৫১টি পথচারীকে চাপা কিংবা ধাক্কা দেয়া, ৪২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ছয়টি অন্যান্য কারণে ঘটেছে।

সবচেয়ে বেশি ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা যায়, অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে ৩১ দশমিক ১৬ শতাংশ। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ২২ দশমিক শূন্য সাত শতাংশ। অন্য গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে ৪৬ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চালক ও আরোহীদের মধ্যে ৫৯ দশমিক ৩৪ শতাংশের বয়স ১৪-২০ বছর এবং নিহত পথচারীদের ৩২ দশমিক ৬০ শতাংশ বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।

২০২১ সালের ঈদুল আজহা উদযাপনকালে ৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৫ জন নিহত হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি বছর ঈদুল আজহায় মোটরসাইকেল দুর্ঘটনা ৮৫ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। অপর দিকে, প্রাণহানি বেড়েছে ১৯ দশমিক ৪৭ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31