রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে শিক্ষকের বিরুদ্ধে এক শিশু ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শ্লীলতাহানির শিকার ভিকটিম ছাত্রী চরকলাকোপা হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত রোববার (৬ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন, ওই ছাত্রীর অভিভাবক।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের শিক্ষক মাইন উদ্দিন হাসান গত ৬ আগষ্ট স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন সময় স্কুল ড্রেস পরে না আসার অজুহাতে তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন উত্তেজনাসহ গায়ের ওড়না টেনে খুলে ফেলে। এ সময় ওই ছাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষক তার গালে থাপ্পড় মারে।
পরে শিশুছাত্রী বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে শান্তনা দেন। ওইদিন লজ্জায় শিশুটি পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যায় এবং লোকলজ্জায় স্কুলে আসা ছেড়ে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী বলেন, আমি বিষয়টি তদন্তপূর্বক দায়ী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।