বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে প্রবাস ফেরত যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে রুবেল হোসেন নামে এক সৌদিআরব ফেরত যুবকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ১০/১২ জনের মুখোশধারী একটি গ্রুপ তাকে গুলি করে ও কুপিয়ে মারাত্মক জখম করে বলে জানা গেছে। শনিবার রাত ১১টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এরআগে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার কারণ জানাতে পারেনি কেউ।

পুলিশ ও পরিবার জানায়, রাতে রুবেল হোসেন নিজ বাড়ির পাশে কুসুম আলীর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় মুখোশধারী ১০/১২ জন তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে কয়েক রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে গুলি তার দুই পায়ে বিদ্ধ হয়। এসময় দোকানের পাশে রাখা তার মোটরসাইকেলটি নিয়ে যায় তারা।

পরে মূখোশধারীরা পালিয়ে গেলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

স্থানীয় এলাকাবাসী মাসুদ, হামলার শিকার রুবেলের মা জাহানারা বেগম ও বোন রিয়া আক্তার জানান, কারো সাথে কোন শত্রুতা নেই তাদের। তবুও তার উপর ৮/১০ জন মুখোশধারী কেন এ হামলা চালায়? এসময় তার মোটরসাইকেলটিও নিয়ে যায় তারা। সরকারের কাছে এর বিচার দাবি করেন স্বজনরা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন জানান, রুবেলের পায়ে গুলির চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্নস্থানে কোপের দাগও আছে। আশঙ্কাজনক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা কি কারণে হামলা করেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১