রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আরো ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হোসেন আহমদ নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত হোসেন স্থানীয় মৃত আলী আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় রমাপুর গ্রামে ছাত্তার মাষ্টার গং ও ইউনুছ মাষ্টার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় ছাত্তার মাষ্টারদের দখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষের মেহেদী হাসান বাবুর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ঘর নির্মাণ করতে যায়। এসময় ছাত্তারের পক্ষ নিয়ে ৭/৮ জন তাদের কাজে বাধা দিতে গেলে তারা হামলা চালায়।

এসময় এলোপাতাড়িভাবে দা-ছেনী দিয়ে কুপিয়ে তাদের ৫ জনকে রক্তাক্ত জখম করে। পরে তাদের হাসপাতালে ভর্তির পর কর্তর্বরত চিকিৎসক কৃষক হোসেন আহমদকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত আমীর হোসেন, আকরাম হোসেন, কামরুল ও নাজমুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, একজন মারা গেছেন। অপর আহতদের আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০