মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রাজধানীতে তাজিয়া মিছিল, নিরাপত্তা জোরদার

ধর্ম ডেস্ক :

সূর্যোদয়ের আগে থেকেই শিশু থেকে বৃদ্ধ- সব বয়সের নারী-পুরুষ রাজধানীর লালবাগের হোসেনি দালানে এসে হাজির হয়েছেন। তাদের পরনে কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা। তরুণদের হাতে কালো পতাকা।

আজ মঙ্গলবার ১০ মহররম (ইংরেজি ৯ আগস্ট), পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে শোকাবহ একটি দিন। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। হিজরি সাল অনুসারে ১০ মহররম কারবালায় হজরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করে থাকে মুসলিম বিশ্ব।

হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। ১০ মহররমে অনেক ফজিলতময় ঘটনা ঘটেছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি।

সকাল ১০টায় হোসেনি দালান থেকে আশুরার শোক মিছিল শুরু হয়। এদিকে, নিরাপত্তা জোরদার করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্দেশনা দিয়েছে, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

প্রায় সাত বছর আগে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালানে জেএমবির জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে একজন নিহত হয়। আহত হয় অনেকে। এ হামলার ঘটনায় হওয়া মামলায় দুজনের সাজা হয়েছে। বাকি ছয়জন খালাস পেয়েছেন।

হোসেনি দালান থেকে শুরু হওয়া আজকের তাজিয়া মিছিলটি আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডির দুই নম্বর সড়কে গিয়ে শেষ হবে। লালবাগের হোসেনি দালান থেকে শুরু শুরু হওয়া এই শোক মিছিল দেখতে নগরীর রাস্তার দুই ধারে জড়ো হয় শত শত মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০