সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শ্রীলঙ্কায় ২৬৪ শতাংশ পর্যন্ত বাড়ল বিদ্যুতের দাম

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কার রাষ্ট্রপরিচালিত একক কোম্পানি সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের বিলের হার ২৬৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে। মঙ্গলবার (৯ আগস্ট) এ ঘোষণা দেয়া হয়। বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা তুলনায় কম বৃদ্ধির সম্মুখীন হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

লোকসানে থাকা সিলোন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) বলেছে, নিয়ন্ত্রক সংস্থা তাদের ৬১ কোটি ৬০ লাখ ডলারের পুঞ্জীভূত ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে এত বেশি হারে মূল্য বৃদ্ধির অনুমতি দিয়েছে। নয় বছরের মধ্যে এটাই প্রথম বিদ্যুতের মূল্যবৃদ্ধি।

সিইবি ৮০০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির জন্য বলেছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা সর্বোচ্চ ২৬৪ শতাংশে সীমাবদ্ধ করেছে, কর্মকর্তারা জানিয়েছেন।

৭৮ লাখ পরিবারের মধ্যে মাসে ৯০ কিলোওয়াটের কম বিদ্যুৎ ব্যবহার করা দুই-তৃতীয়াংশই সর্বোচ্চ বৃদ্ধির দ্বারা প্রভাবিত হবে। অন্যদিকে বড় গ্রাহকরা মাত্র প্রায় ৮০ শতাংশ বেশি বিল দেবে।

বর্তমানে আড়াই রুপি প্রতি ইউনিট বিল দেয়া ক্ষুদ্রতম ভোক্তাদের ৮ রুপি করে দিতে হবে। অন্যদিকে প্রতি ইউনিট ৪৫ রুপি দেওয়া বড় ভোক্তাদের পরিশোধ করতে হবে ৭৫ রুপি করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930