সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আইজিপিকে ভিসা দেয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের : জাতিসংঘ

আকাশবার্তা ডেস্ক :

মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপ) আইজিপি বেনজির আহমেদের অংশ নেয়ার বিষয়ে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক, সভায় কে প্রতিনিধিত্ব করবে জাতিসংঘের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গৃহীত হয় না। বরং সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ দেশের প্রতিনিধি মনোনয়ন দিয়ে থাকে। তবে ভিসা ও প্রবেশের অনুমতি দেয়ার এখতিয়ার আছে যুক্তরাষ্ট্রের।

সোমবার (৮ আগস্ট) জাতিসংঘের নিয়মিত মতবিনিময়কালে আইজিপির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফরের অনুমতি বিষয়ক এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র দুজারিক।

তিনি আরও বলেন, এখানে দুটি বিষয় প্রণিধানযোগ্য। প্রথমত, জাতিসংঘের সদস্য রাষ্ট্র অর্থাৎ নিজ দেশ যে কাউকে সংস্থাটির সম্মেলনে যোগ দেয়ার জন্য বাছাই করতে পারে। দ্বিতীয়ত, প্রবেশের অনুমতি ও ভিসা দেবার প্রশ্নে নিয়ে এখানে অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনকে প্রশ্ন করা যেতে পারে। কারণ তারাই ভিসা বা প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930