শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

অবিবাহিত কিশোর-কিশোরীর সন্তান জন্মদান, অভিভাবকদের হাইকোর্টে তলব

এক্সক্লুসিভ ডেস্ক :

বিয়ে না করেও রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্কের জেরে কিশোর-কিশোরীর সন্তান জন্মদান এবং সন্তান জন্মের পরও তাদের বিয়ে না হওয়ার ঘটনায় অভিভাবকদের তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত মামলায় কিশোর আসামির জামিন শুনানিকালে বুধবার (১০ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ওই কিশোরের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সেলিনা আক্তার।

পরে আইনজীবী জানান, ছেলেপক্ষ কিশোরীর বাবার সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছে। কিশোরীকে বিয়ে করে সন্তানের দায়িত্ব নিতে তার পরিবার রাজি। কিন্তু স্থানীয় গ্রামপ্রধান ও চেয়ারম্যান-মেম্বারের প্ররোচনায় কিশোরীর বাবা টাকা ও তিন বিঘা জমি দাবি করে। এ কারণে বিষয়টির সমাধান হয়নি।

মামলায় অভিযোগে বলা হয়, রংপুরের পীরগাছার ওই কিশোরীর স্থানীয় নাইনে পড়ুয়া এক ছেলের সঙ্গে দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ২০২১ সালের ১ অক্টোবর ও এরপর বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। যার ফলশ্রুতিতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। গত ২৫ মে পরীক্ষা করে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে গত ১ জুন পীরগাছা থানায় কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলায় গ্রেফতার করা হয় ওই কিশোরকে। পরে তাকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।

এরপর গত ঈদুল আজহার দুই দিন পর ওই কিশোরী সন্তান প্রসব করে। তবে বিয়ে না হওয়ায় সন্তান বাবার স্বীকৃতি পায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮