রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

তেল বিক্রি করে বিপিসির লাভ ১২৬৪ কোটি টাকা : সিপিডি

আকাশবার্তা ডেস্ক :

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, এ বছর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল বিক্রি করে ১ হাজার ২৬৪ কোটি টাকা লাভ হয়েছে।

বুধবার (১০ আগস্ট) রাজধানীতে সিপিডির কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন এড়ানো যেত কি?’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

তবে বিপিসির কীভাবে এত টাকা লাভ হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সিপিডির নির্বাহী পরিচালক।

ড. ফাহমিদা খাতুন বলেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থাৎ ৬ বছরে ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি)।

অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য পেয়েছেন বলেও জানান তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সারাবিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। কিন্তু আমাদের দেশে বাড়ানো হয়েছে।

কোনো দেশের সঙ্গে তুলনা করতে হলে সে দেশের মাথাপিছু আয়ও দেখতে হবে মন্তব্য করে তিনি বলেন, নেপাল ও শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই। ভিয়েতনামে প্রতি লিটার ডিজেলের দাম ৯৭ দশমিক ৯ টাকা। হংকংয়ে জ্বালানি তেলের দাম আমাদের থেকে বেশি। কিন্তু সেখানে মাথাপিছু আয় ৪৯ হাজার ৬৬০ ডলার। আর আমাদের ২ হাজার ৫০৩ মার্কিন ডলার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০