আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম শাহজাহান। ধৃত আসামি শাহজাহান আলাদাদপুর গ্রামের হাফেজ আহম্মদের পুত্র।
পুলিশ জানায়, জিআর-৪০৪/৯৮, লক্ষ্মীপুর থানার মামলা নং-১৮, তাং-১৭/০৬/৯৮, ধারা-৩৪১/৩৭৯ দঃ বিঃ এর ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এএসআই নবী নেওয়াজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলাদাদপুর গ্রামের আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন সাজাপ্রাপ্ত আসামি শাহজাহানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।