মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশে আসছে বিটিএস

বিনোদন ডেস্ক : 

এবার বাংলাদেশের শ্রোতাদের মন মাতাতে আসছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। কে-পপ ঘরানার গান এবং ব্যতিক্রমধর্মী উপস্থাপনার জন্য এই ব্যান্ড আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে। সঙ্গীতের সেরা পুরস্কার গ্র্যামি কিংবা বিলবোর্ড অ্যাওয়ার্ডস সবেতেই নিজেদের অবস্থান জাহির করেছে তারা। এমনকি জাতিসংঘের সদরদপ্তর, হোয়াইট হাউজ কোথাও যেতে বাকি নেই ব্যান্ডটির।

দেশের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজ’ বিটিএসকে নিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিটিএস ঢাকায় আসবে এমন খবর গণমাধ্যমকে অবহিত করে তিনি বলেন, আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। তারা ২০২৩ সালের প্রথমভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে বিটিএস-এর ক্রেজ সম্পর্কে জেনেই তারা ২০২৩ সালে আসবেন। আমরা এ বছরের শেষদিকে তারিখ চূড়ান্ত হলে খবরটি পৌঁছে দিতে পারবো।

তিনি আরও বলেন, আমি শাহরুখ খানকে এদেশে এনে ইভেন্ট করিয়েছি। আদনান সামীসহ বিশ্বখ্যাত তারকারাও এসেছেন। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশে শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন, বিটিএসের পারফরম্যান্স দেখার জন্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১