বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশে ফিরেই বিতর্কিত সেই পোস্ট মুছলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। নির্দিষ্ট সময়ের দুইদিন আগেই শুক্রবার রাত ৩টায় দেশের ফেরার পর শনিবার সকালে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির পোস্ট মুছে ফেলেছেন তিনি।

গত ২ আগস্ট বেট উইনার নিউজের লোগো সম্বলিত জার্সি ও ব্যাট হাতে একটি ছবি দিয়ে সাকিব লিখেছিলেন, ‘প্রিয় ভক্তরা, বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’

এরপরই শুরু হয় সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা শেষে নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দেন, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি।

বিসিবি প্রধানের কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ওই রাতেই চুক্তি বাতিল করার বিষয়টি বিসিবিকে লিখিত আকারে জানান তিনি।

জানা গেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে শনিবার বৈঠকে বসবেন সাকিব। এরপরেই ঘোষণা হবে এশিয়া কাপের দল।

এরই মধ্যে দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১