সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দ্রব্যমূল্য বৃদ্ধিতে আন্দোলন করলে গ্রেপ্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

কিছু মানুষ নানা অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করছে, বিশ্ব পরিস্থিতিতে পণ্যের মূল্য এমনভাবে বৃদ্ধির পাওয়ার কথা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্যের মূল্য বৃদ্ধির অজুহাতে বিরোধী পক্ষ আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার (১৪ আগস্ট) সকালে গণভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।

দলের সব শেষ সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন এবং শোকের মাসের পরে কর্মসূচী নির্ধারণ করতে সাংগঠনিক সম্পাদকদের সাথে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বৈঠক বসে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষে ভালো থাকলেই একটি পক্ষ চক্রান্ত শুরু করে। সেই চক্রান্ত এখনও চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে মধ্য ও নিম্নবিত্ত মানুষই সমস্যায় আছে বলেও জানান শেখ হাসিনা।

বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে বিরোধীপক্ষ সুযোগ নেবে, এমনটাই স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। জানিয়েছেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলে তা দ্রুত সমন্বয় করার সিদ্ধান্তও সরকারের আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930