সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডিসেম্বরে চালু মেট্রো রেল, ১০ মিনিট পর পর ট্রেন

আকাশবার্তা ডেস্ক : 

ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও রুটে ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। প্রথম দিন ১০ মিনিট পরপর ট্রেন চালু করবো। দ্বিতীয় দিন হয়তো আমরা সাত মিনিটে নামিয়ে আনবো। ক্রমান্বয়ে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে আমরা কতক্ষণ পর পর ট্রেন ছাড়বো। অনেক বেশি যাত্রী অপেক্ষমান থাকলে আমরা সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন ছাড়বো।

সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব কথা বলেন।

মেট্রোরেল প্রকল্পের অগ্রগতির কথা জানিয়ে এম এ এন ছিদ্দিক বলেন , এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮১ দশমিক ৮৬ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের সার্বিক অগ্রগতি ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ইন্টিগ্রেশন টেস্ট শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই টেস্ট সর্বোচ্চ তিন মাস লাগতে পারে। তবে তার আগেও শেষ হয়ে যেতে পারে। আমরা সিম্যুলেটর সংগ্রহ করেছি। সেটি স্থাপনের কাজ চলছে। যারা ট্রেন অপারেটর তাদের সিম্যুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ১ অক্টোবর।

২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বলে একটি গুঞ্জন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930