সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইভিএমে নির্বাচন হলে সহিংসতা কম হয় : সিইসি

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন হলে সহিংসতা কম হয়। এছাড়া, ইভিএমে কারচুপির প্রমাণও কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি। তাই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ইভিএমের প্রতি তার নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা আছে। সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএমে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায়, এ তথ্য সঠিক নয়। এমন প্রমাণ কেউ দেখাতে পারেনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। ইভিএমে কারচুপি হয় বা অন্য প্রতীকে ভোট চলে যায়, সেরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছি।

তাছাড়া, এ সিদ্ধান্ত একটি দলের চাওয়া বা বিরোধিতার ওপর নির্ভর করে নেওয়া হয়নি। এটি নির্বাচন কমিশনের নিজেদের সিদ্ধান্ত। তাছাড়া, ইভিএমে ভোটগ্রহণের ব্যাপারে আমাদের অনাস্থা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930