সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম কমাল সরকার

অর্থ ও বাণিজ্য ডেস্ক :

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার।

সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে ৪২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা নির্ধারণ করে সরকার। একই সঙ্গে পেট্রোলের দাম ৫১ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩০ টাকায়। এ ছাড়া অকটেনের দাম ৫১ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

সে হিসাবে বর্তমানে ৫ টাকা কমানোর পর ডিজেল ও কেরোসিনের নতুন দাম হবে ১০৯ টাকা, পেট্রোলের দাম ১২৫ টাকা এবং অকটেনের দাম লিটার প্রতি হবে ১৩০ টাকা।

এদিকে সোমবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে। মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে তবে এ ব্যাপারে হিসাব নিকাশ চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘আমাদের অ্যাডভান্সড আয় করের ব্যাপারে তেল আমদানির সময় কিছু সুবিধা পাওয়া যেত। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি যে, হয়তো তেলের মূল্য কিছুটা সমন্বয় করতে পারব। সে বিষয়ে এখনো হিসাবটা যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে একটা পরিবর্তন আসতে পারে।’

এর আগে গতকাল রোববার (২৮ আগস্ট) রাতে অর্থ মন্ত্রণালয় ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930