রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে বৃদ্ধা নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ৭০ বছর বয়সী বৃদ্ধা নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মোঃ কবির হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১১। মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় সিপিসি-৩ এর র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করা হয়। এরআগে ধর্ষক কবির হোসেন (৩৫) নামের ওই ধর্ষককে চট্টগ্রামের হালিশহর এলাকার নয়াবাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একদল সদস্য। গ্রেপ্তারকৃত আসামি কবির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চররমনী মোহন গ্রামের আবু সাঈদ মাঝির ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, গত ২৬ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে মধ্য চররমনী মোহন গ্রামের ৭০ বছরের বৃদ্ধা ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা কবির হোসেন বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার বৃদ্ধা নারীর শোর চিৎকার শুনে এগিয়ে এলে ধর্ষক কবির পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষিতা নারীর অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ভূক্তভোগি নারীর ছেলে বাদি হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব কমান্ডার আরো জানান, চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারের জন্য উদ্যোগী হয় র‌্যাব। এরপর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামি কবির হোসেনের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের দেওয়া তথ্য মতে চট্টগ্রামের নয়াবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর সদস্যরা।

দুপুরে লক্ষ্মীপুর মডেল থানার মাধ্যমে আসামি কবির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০