শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
প্রতীকী ছবি

স্কুল-কলেজে বৃহস্পতিবার পূর্ণদিবস ফুল ক্লাস

শিক্ষা ডেস্ক :

এখন থেকে দেশের স্কুল-কলেজে বৃহস্পতিবার আধাবেলা নয়, পুরোবেলাই চলবে শ্রেণি কার্যক্রম। রবিবার থেকে বৃহস্পতিবার মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে সাতটি করে ক্লাস নিতে হবে। স্কুল কলেজে বৃহস্পতিবার ফুল ক্লাসের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (৩১ আগস্ট) এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। যখন শুধু শুক্রবার একদিন সাপ্তাহিক ছুটি ছিল তখন বৃহস্পতিবার স্কুল কলেজগুলোতে আধাবেলা ক্লাস হতো। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলো বৃহস্পতিবার কোন নিয়মে ক্লাস নেবে তা নিয়ে ধোঁয়াশায় ছিলো।
অবশেষে আদেশ জারি করে বৃহস্পতিবার স্কুল-কলেজগুলোকে পূর্ণদিবস ক্লাস নেয়ার নির্দেশনা দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটি করে সপ্তাহে মোট ৩৫টি ক্লাস (পিরিয়ড) পরিচালিত হবে। একশিফটের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ছয় ঘণ্টা ১০ মিনিট ক্লাস চলবে। ১৫ মিনিটের সমাবেশ ও ৩০ মিনিটের বিরতি এ ছয় ঘণ্টা ১০ মিনিটের অন্তর্ভুক্ত। দুই শিফটের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোর প্রতি শিফটে ১৫ মিনিটের সমাবেশ ও ৩০ মিনিটের বিরতিসহ পাঁচ ঘণ্টা পাঁচ মিনিট ক্লাস চলবে। প্রথম শিফট সকাল সাতটায় শুরু হয়ে ১২টা পাঁচ মিনিট পর্যন্ত চলবে। আর ১২টা ২০ মিনিট থেকে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শিফটের ক্লাস চলবে। এক শিফটের প্রতিষ্ঠানে প্রতি পিরিয়ড চলবে ৪৫ মিনিট। আর দুই শিফটের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে প্রথম পিরিয়ড চলবে ৪৫ মিনিট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পিরিয়ড চলবে ৪০ মিনিট আর পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পিরিয়ড চলবে ৩৫ মিনিট করে।

কলেজে ক্লাস চলবে যেভাবে: উচ্চমাধ্যমিক কলেজগুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি পিরিয়ড হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি ও শাখাভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়য়ে জন্য সপ্তাহে প্রতি বিষয়ে পাঁচটি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য তিনটি পিরিয়ড ক্লাস হবে। আর ঐচ্ছিক বিষয়ের জন্য সপ্তাহে পাঁচ পিরিয়ড ক্লাস হবে। শিক্ষার্থীদের সপ্তাহে মোট ৩৩টি ক্লাস করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮