সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আওয়ামীলীগের সঙ্গে এখন দেশের জনগণ নেই

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামীলীগের সঙ্গে এখন আর দেশের জনগণ নেই। এদেশের অসহায় মানুষ এখন দু’বেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারেনা। আওয়ামীলীগ বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে ফেলেছে। এজন্য জনশূন্য হয়ে পড়েছে আওয়ামীলীগ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরীর বাসভবনের সামনে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আওয়ামী পুলিশ, আওয়ামী সন্ত্রাস, এখন আর জনগণ এগুলো পছন্দ করে না। গুলি করে, খুন করে বিএনপির রাজনীতিকে দমিয়ে রাখা যাবে না। আওয়ামীলীগের কথা এখন কেউ বিশ্বাস করে না। এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন আমির খসরু।

তিনি আরো বলেন, বিশ্বের যত মানবাধিকার, গণমাধ্যম আছে তারা ভালোভাবে জানে বাংলাদেশের মানুষ এখন ভালো নেই। কীভাবে ১৩ বছর মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আওয়ামীলীগ সরকার। রাতের অন্ধকারে ভোট চুরি করে তারা এখন অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এদেশের মানুষ এর পরিবর্তন চায়।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন), লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপির মিডিয়া আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় সঞ্চালনায় করেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান।

প্রসঙ্গত; সম্প্রতি লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানি চৌধুরী ও শাহাবুদ্দিন সাবুর বাসভবনে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লক্ষ্মীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930