রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া সভামঞ্চে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় দলের নেতাকর্মীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ বাজারের নিউমার্কেটের সামনের চত্তরে এই সংবর্ধনার আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।

এদিকে জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে শতাধিক ব্যানার, পেষ্টুন সাঁটানোসহ মহাসড়কে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শতশত নেতাকর্মী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াকে স্বাগত জানিয়ে ব্যান্ডদলের বাজনার তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে।

এসময় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, ছাত্রলীগের সাবেক নেতা শাহপরান শাকিল, সাইফুর রহমান জিকু, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় পাটওয়ারী, এম. সজিব, আনিক রহমানসহ অন্যান্যরা। এসময় চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেয়।

প্রসঙ্গত; গত ২৫ জুলাই তারিখে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। উক্ত কমিটির সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ জেলা নেতৃবৃন্দকে সোমবার দুপুরে লক্ষ্মীপুরে সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ। এর অংশ হিসেবে জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা ঢাকা থেকে লক্ষ্মীপুরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চন্দ্রগঞ্জ এসে পৌঁছালে পথসভার অংশ হিসেবে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুর নেতৃত্বাধীন ছাত্রলীগের নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০