সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জেলা পরিষদ : ২৩ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক : 

জেলা পরিষদ নির্বাচনে ২৩ জেলায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩টি জেলায় এককভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন তারা। যাছাই-বাছাইয়ে যদি কেউ বাদ না যান, সেক্ষেত্রে এই ২৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে একক প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন- রংপুর বিভাগের লালমনির হাটে এডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রামে মো. জাফর আলী, ঠাকুরগাঁওয়ে সাদেক কুরাইশী।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, নওগাঁয় একে এম ফজলে রাব্বী, চাঁপাইনবাবগঞ্জে মো. রুহুল আমিন খান। ঢাকা বিভাগের নারায়নগঞ্জে চন্দন শীল, গাজীপুরে মোতাহার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, নরসিংদীতে আলহাজ আব্দুল মতিন ভুঁইয়া, টাঙ্গাইলে ফজলুর রহমান ফারুক, শরীয়তপুরে ছাবেদুর রহমান খোকা, মাদারীপুরে মুনির চৌধুরী, গোপালগঞ্জে মুন্সী আতিয়ার রহমান।

সিলেট বিভাগের সিলেট জেলা পরিষদে এডভোকেট নাসির উদ্দিন খান ও মৌলভীবাজারে মিছবাহুর রহমান। বরিশাল বিভাগের বরগুনায় এডভোকেট একে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে এডভোকেট খান সাইফুল্লাহ পনির। ময়মনসিংহে ইউসুফ খান পাঠান। খুলনা বিভাগের বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু। চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় মফিজুর রহমান বাবুল, ফেনীতে খায়রুল বশর মজুমদার ও লক্ষীপুরে মো. শাহজাহান।

২০১৬ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৬১টি জেলা পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে ১৯টি জেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930