সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উজবেকিস্তানে পুতিন-মোদির বৈঠক কাল

আন্তর্জাতিক ডেস্ক :

উজবেকিস্তানে  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা।

সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে পৌঁছেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  রুশ প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোদি-পুতিন বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দিষ্টভাবে কিছু বলা না হলেও মঙ্গলবার গভীর রাতে ক্রেমলিন সূত্রের বরাতে দুই নেতার বৈঠকের খবর জানিয়েছে রয়টার্স। তাতে বলা হয়েছে, খাদ্য, সারসহ বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার কথা হবে।

ক্রেমলিন বলেছে, ভারতীয় বাজারে রাশিয়ার সারের সম্পৃক্তি এবং দ্বিপাক্ষিক খাদ্য সরবরাহ নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

কৌশলগত স্থিতিশীলতা, এশীয় প্রশান্ত অঞ্চলের পরিস্থিতি এবং জাতিসংঘ ও জি-২০ এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে তারা আলোচনা করতে পারেন। তবে পুতিনের সঙ্গে মোদির বৈঠকের ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনে রুশ অভিযানের ফলে মস্কোর কাছ থেকে তেল না কিনতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তার পরেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনেই যাচ্ছে ভারত।

ভারত এর পক্ষে যুক্তি হিসেবে বলছে, এর চেয়ে কম দামে তেল তারা কোথাও পাচ্ছে না। বেশি দামে তেল কেনা তাদের পক্ষে সম্ভব না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১