শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মিয়ানমার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফের তলব

আকাশবার্তা ডেস্ক : 

বাংলাদেশ সীমান্তে গোলা নিক্ষেপের ঘটনায় আবারও প্রতিবেশী মিয়ানমারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে। রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটিকে সতর্ক করবে ঢাকা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরে গোলা ও বোমা নিক্ষেপের ঘটনায় সম্প্রতি আরও দুইবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কথা ভাবছে সরকার।

এর আগে শনিবার সকালে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের মর্টারশেল ছোড়ার বিষয়ে প্রয়োজনে জাতিসংঘে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ সমাধান চায়। তবে কাজ না হলে জাতিসংঘে জানানো হবে।

বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের গুলি তাদের সীমানায় থাকা উচিত। তাদের বিজিপি বাহিনীর সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়ন সীমান্তে পরপর পাঁচটি মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমার। এ ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক যুবক নিহত হন। এছাড়া আহত হন আরও অন্তত পাঁচজন। এর আগে ওই দিন দুপুরের দিকে বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উনু সাই তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তির পা উড়ে যায়।

সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভীতি ছড়িয়ে পড়ে। এর রেশ কাটতে না কাটতেই নাইক্ষ্যংছড়িতে দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করে দেশটি। দুটি ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানায়। আবার এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে যাবে বলে তখনও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০