সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক :

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে ৫ আসরে ৫টি শিরোপা জিতেছিল ভারত। এবার ভারতকে গ্রুপ পর্বে ৩-০ গোলে হারায় সাবিনারা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় বার ওঠেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা।

ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের উল্লাস

২০১৬ সালে প্রথম ফাইনালে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের। এবার আর ভুল করেনি বাংলাদেশের মেয়েরা। ফাইনালে নেপালকে হারানোর মধ্য দিয়ে আগে ৩ বার হারের বদলা নিলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বাংলাদেশের মেয়েরা

সোমবার প্রথমার্ধের ১৩ মিনিটে সময় মনিকা চাকমার ক্রসে বল পেয়ে নেপালের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান ( ১-০) বাংলাদেশের সামসুন নাহার। ৪১ মিনিটে পরিকল্পিত আক্রমনে শামসুন্নাহারে পাসে বল জালে জড়ান কৃষ্ণা। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে অনিতার গোলে ব্যবধান কমায় (২-১) নেপাল । ৭৭ মিনিটে পাল্টা আক্রমনে কৃষ্ণা রানী সরকার গোল করলে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে যায়। নেপাল পঞ্চমবারের মতো ফাইনালে খেললে শিরোপার নাগাল পায়নি।

বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উল্লাস

ফাইনালের পথে চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি। সাফ চ্যাম্পিয়নশিপের গত পাঁচবারের আসরে বাংলাদেশ ও নেপাল তিনবার মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে নেপালিরা। দুই দলের প্রথম দেখা হয়েছিল ২০১০ সালে কক্সবাজারে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে। নেপাল জিতেছিল ৩-০ গোলে।

২০১৪ সালের সেমিফাইনালে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৯ সালে গ্রুপপর্বে। নেপাল জিতেছিল ৩-০ গোলে।

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের উল্লাস

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলছে বাংলার মেয়েরা। মালদ্বীপকে ৩ গোলে হারিয়ে শুরু আর পরের ম্যাচেই পাকিস্তানের জালে হাফ ডজন গোল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় ৩-০ গোলে।

সেমিফাইনালে ভুটানকে ৮ গোলে উড়িয়ে ট্রফি জয় থেকে মাত্র এক ধাপ দূরে আছে বাংলাদেশের মেয়েরা।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২০ গোল। গোলমেশিন সাবিনা একাই ৮ গোল দিয়েছেন।

বিপরীতে এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষ বাংলাদেশের জালে বল পাঠাতে পারেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930