সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জামায়াতের সেই অফিস সিলগালা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জামায়াতের একটি অফিস ঘিরে রাখার আড়াই ঘণ্টা পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে অফিসটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ধর্মীয় বই জব্দ করা হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবীব।

এর আগে একই দিন বিকেল ৩টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অবস্থিত জামায়াতের ওই কার্যালয় থেকে আবদুর রহমান ও মো. সুমন নামে দুইজনকে আটক করা হয়।

আটক আবদুর রহমান হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের মৃত আবদুর সাত্তারের ছেলে। এছাড়া সুমন জামায়াতের ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর ও লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তবে তাদের সাংগঠনিক পদ-পদবী জানা যায়নি।

পুলিশের দাবি- লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় হোটেল মক্কার পেছনে টিনশেডের একটি সেমি-পাকা ভবনের ওই জামায়াত কার্যালয় থেকে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। পাশাপাশি সেখান থেকে সংগঠনের বিভিন্ন ধর্মীয় বই জেলাব্যাপী বিতরণ করা হচ্ছিল।

শনিবার গোপন সংবাদে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক ও এসআই হাবিবসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে কার্যালয় থেকে দুইজনকে আটক করা হয়। এছাড়া কার্যালয়টি থেকে বিপুল পরিমাণ ধর্মীয় বই, চাঁদা আদায়ের রশিদ ও খরচের রশিদসহ কয়েকজন সদস্যের পূরণ করা ফরমও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, বিপুল পরিমাণ ধর্মীয় বইসহ দুইজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পুলিশ বিভিন্ন ধর্মীয় বই সেই অফিস থেকে জব্দ করেছে। পরে অফিসটি সিলগালা করে দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930