সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এম খুরশীদ হোসেন।

আইজিপির দায়িত্ব নিলেন মামুন, র‌্যাবের ডিজি খুরশীদ

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল- মামুন। শুক্রবার (৩০ সেপ্টম্বর) এ দায়িত্ব বুঝে নেন তিনি। একইদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৯ম মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব বুঝে নেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

গত ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মামুনকে আইজিপি ও এম খুরশীদ হোসেনকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার র‌্যাবের ৮ম ডিজির দায়িত্ব থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা তিনি। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল- মামুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। র‌্যাবের ডিজি পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী বছর ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। আইজিপি হওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নানা কাজে ভূয়সী প্রশংসা পেলেও গত বছর ১০ ডিসেম্বর ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক এ র‌্যাবের ডিজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ছাড়াও র‌্যাবের সাবেক মহাপরিচালক ও সদ্য বিদায়ী পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর ৭ কর্মকর্তার বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে র‌্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। র‍্যাব প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930