শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নববধূর সামনেই ধর্মসাগরে ডুবে স্বামীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছরই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হোসনে আরা হাসি ও রুবায়েত ইমরান। এরপর নববধূকে নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা রুবায়েত। তবে এটাই যে তাঁর শেষ যাওয়া হবে তা হয়তো ভাবতে পারেননি তিনি।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার ধর্মসাগরে গোসল করতে নামেন রুবায়েত। দিঘির পাড়েই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী হোসনে আরা হাসি। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকেন রুবায়েত। তখন স্থানীয় লোকজন পানিতে নেমেও বাঁচাতে পারেননি রুবায়েতকে। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে।

রুবায়েত রাজধানীতে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তিনি ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা কুমিল্লার বিসিকের সাবেক পরিচালক মুস্তাফিজুর রহমানের ছেলে।

রুবায়েতের স্ত্রী হোসনে আরা হাসি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একজন কর্মকর্তা। এর আগে আনসারের সহকারী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল হাসান জানান, হোসনে আরা হাসির কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা। এ কারণে স্বামী রুবায়েতকে নিয়ে গতকাল শুক্রবার কুমিল্লা যান তিনি। রাতে আনসারের নিজস্ব রেস্টহাউসে ছিলেন ওই দম্পতি।

শনিবার দুপুর ১২টার দিকে আনসারের একটি গাড়িতে করে কুমিল্লা ধর্মসাগরে যান তাঁরা। সেখানে গিয়েই ঘটে ওই ঘটনা। রুবায়েতের চিৎকার শুনে পানিতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সে না ফেরার দেশে চলে গেছেন।

উদ্ধারের পর রুবায়েতকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০