সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চন্দ্রগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুকুরের পানিতে ডুবে নাফিজা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত নাফিজা ইউনিয়নের শেখপুর গ্রামের অটো চালক ইসমাইল হোসেন লাদেনের মেয়ে।

নিহত নাফিজার পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে কিস্তির টাকার দেয়ার জন্য পাশের বাড়িতে গেলে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরই বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ডাক্তার।

স্থানীয় ইউপি সদস্য সালা উদ্দিন শিশু নাফিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31