সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

যৌন হেনস্তা : ছাত্র আত্মহত্যা করায় স্কুলশিক্ষিকা গ্রেপ্তার

এক্সক্লুসিভ ডেস্ক :

ভারতের তামিলনাড়ু প্রদেশে ছাত্রের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তারই স্কুলের এক স্কুল শিক্ষিকা। তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে, প্রেমের সম্পর্ক শেষ করে দেয়ার কারণেই আত্মহত্যা করেছে ১৭ বছর বয়সের ওই ছাত্র।

অভিযুক্ত ওই শিক্ষিকা তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কাছে অম্বত্তুর এলাকার একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন। ওই ছাত্র দশম শ্রেণিতে পড়ার সময় থেকে ওই শিক্ষিকার কাছে পড়তে যেত। সেসময় প্রায়শই ওই শিক্ষিকার বাড়িতে যেত সে। খবর এনডিটিভির।

কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষে সম্প্রতি আত্মহত্যা করেছে ওই ছাত্র। এরপর ওই ছাত্রের মা অভিযোগ করেন, তার ছেলের মৃত্যু পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এরপর তদন্তে নেমে ওই ছাত্রের মোবাইলে শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। আর তার ভিত্তিতেই শিক্ষিকাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক মাস আগে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। এই ঘটনাকে বিরল বলেও আখ্যায়িত করেছে পুলিশ।

এদিকে শিশুদের যৌন হেনস্থা নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্যা রেড্ডি পুলিশের গৃহীত এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তার মতানুযায়ী, লিঙ্গ বিচার না করে নাবালক-নাবালিকাদের যৌন হেনস্থাকারীর বিরুদ্ধে এভাবেই পদক্ষেপ গৃহীত হওয়া উচিৎ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০