বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ প্রতিনিধি : 
চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সভা শনিবার সন্ধ্যা চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির অন্তর্বতীকালীন এডহক কমিটির সভাপতি মাও. মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম. আলাউদ্দিন।
চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির এডহক কমিটির সদস্য গৌতম চন্দ্র মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, ব্যবসায়ী এম ছাবির আহাম্মদ, ডা. শহীদ উল্লাহ স্বপন, রাজমুকুট কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন আজাদ, ব্যবসায়ী আলী করিম মেম্বার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, কাজী ট্রেডার্স এন্ড দরজা গ্যালারীর স্বত্বাধিকারী কাজী মামুনুর রশীদ বাবলু, এসএমকে হসপিটালের পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, মেডিএড ডায়াগনস্টিক  সেন্টারের এমডি এনামুল হক রতন, লোকনাথ জুয়েলার্সের স্বত্বাধিকারী সুমীর কর্মকার, রড সিমেন্ট ব্যবসায়ী বাবুল হোসেন, কাপড় ব্যবসায়ী শাহ আলম, আর,কে সেনেটারি এন্ড রংঘরের স্বত্বাধিকারী কামরুল হাসান রিপন প্রমুখ।
সাধারণ সভায় চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির অন্তর্বতীকালীন এডহক কমিটির সদস্যগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী  ও বাজারে ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সভা শেষে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের মাঝে বণিক সমিতির পাসবই তুলে দেন অতিথিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০